সর্বশেষ

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

Bnp's two groups clash, section 144 imposedProbashir city Popup 19 03

রাজশাহীর গোদাগাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে দলটির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসন পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ১২টা পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির দুই গ্রুপ একই স্থানে—দলীয় কার্যালয়ের সামনে—সমাবেশের ডাক দেয়। এ নিয়ে মঙ্গলবার দুপুরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে মুখোমুখি হলে সংঘর্ষ বাধে এবং অন্তত চারজন আহত হন। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নেন।

পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমান অভিযোগ করেন, তাদের গ্রুপ আগে থেকেই অনুমতি নিয়ে সমাবেশের প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু অপর গ্রুপও একই স্থানে কর্মসূচির অনুমতি নেয়ায় সংঘর্ষ ঘটে। অপরদিকে পৌর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি গোলাম কিবরিয়া রুলু বলেন, উভয় পক্ষ একই জায়গায় সমাবেশ নির্ধারণ করায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং তাদের কর্মীরাও আহত হয়েছেন।

উপজেলা প্রশাসন জানায়, একই স্থানে সমাবেশের ঘোষণা দেয়ার ফলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা তৈরি হয়। এজন্য জরুরি সভা আহ্বান করে প্রশাসন ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেয়। সভায় বিএনপির উভয় গ্রুপের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল আহমেদ বলেন, দুই গ্রুপের কর্মসূচি ঘিরে সংঘর্ষের সম্ভাবনা থাকায় জননিরাপত্তার স্বার্থে এ ব্যবস্থা নেয়া হয়েছে। তবে সাধারণ মানুষের দৈনন্দিন কর্মকাণ্ড যাতে ব্যাহত না হয়, সেদিকে বিশেষ নজর রাখা হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03