সর্বশেষ

‘কার্টা ব্লু’ ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল ইতালি

Vsia 20250901235626Probashir city Popup 19 03

ইতালির কার্টা ব্লু ভিসা নিয়ে সতর্কতা জারি করেছে ঢাকাস্থ ইতালির দূতাবাস। সোমবার (১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেবলমাত্র একটি বৈধ নুলা ওস্তা কোড (এল/এন) থাকার অর্থ এই নয় যে আবেদনকারী নিশ্চিতভাবে ভিসা পাবেন। বিশেষ করে বাংলাদেশ থেকে এ ধরনের ভিসার জন্য আবেদনকারীদের মধ্যে সফলতার হার এখন পর্যন্ত খুবই সীমিত।

দূতাবাস জানায়, সাম্প্রতিক সময়ে বিপুল সংখ্যক ওয়ার্ক ভিসার আবেদন জমা পড়েছে, যেগুলোর সঙ্গে নুলা ওস্তা কোড সংযুক্ত ছিল। এই কোড ইতালির অভিবাসন আইনের ধারা ২৭-এর অধীনে দেওয়া হয়, যা বার্ষিক কোটা ছাড়িয়ে উচ্চ দক্ষতাসম্পন্ন কর্মীদের ইতালিতে প্রবেশের অনুমতি দেয়। এই ভিসা সাধারণত উচ্চ যোগ্যতাসম্পন্ন চাকরির জন্য নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের জন্য নির্দিষ্ট।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কেবল নুলা ওস্তা কোড থাকার মানেই ভিসা নিশ্চিত নয়। আবেদনকারীর প্রকৃত যোগ্যতা, প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা এবং প্রস্তাবিত চাকরিটি উচ্চ দক্ষতার সঙ্গে সম্পর্কিত কি না, তার ওপরই ভিসা প্রদানের সিদ্ধান্ত নির্ভর করবে। এই শর্ত পূরণ না হলে আবেদন ব্যর্থ হবে।

ইতালির দূতাবাস জানিয়েছে, বাংলাদেশ থেকে কার্টা ব্লু ভিসার আবেদনকারীদের অধিকাংশই উপযুক্ত যোগ্যতা প্রমাণে ব্যর্থ হওয়ায় তাদের সময় ও অর্থ নষ্ট হয়েছে। সফলতার সংখ্যা এখন পর্যন্ত খুবই সীমিত।

ভিসা প্রত্যাশীদের উদ্দেশে সতর্কবার্তায় দূতাবাস বলেছে, দালাল বা অবৈধ এজেন্টদের প্রতারণা থেকে সাবধান থাকতে হবে। অনেকেই নুলা ওস্তা কোড দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা দিয়ে ইতালিতে প্রবেশ সম্ভব নয়, যদি না প্রার্থী যথাযথ যোগ্য ও অভিজ্ঞ হন এবং চাকরিটি স্পষ্টভাবে উচ্চ দক্ষতাসম্পন্ন হয়।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03