Long Popup (2)
সর্বশেষ

একসঙ্গে ৩ সন্তানের জন্ম দিলেন সৌদি প্রবাসীর স্ত্রী

Expatriates from saudi arabiaProbashircityWebPopupUpdate

কিশোরগঞ্জের ভৈরবে একসঙ্গে দুই ছেলে ও এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন জোনাকি বেগম (২৮) নামে এক প্রবাসীর স্ত্রী। বিরল এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা ও আনন্দের সৃষ্টি হয়েছে।

রোববার (৩১ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে ভৈরব শহরের ডা. ইসরাত জাহান স্পেশালাইজড হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তিন নবজাতকের জন্ম হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মা ও নবজাতকরা বর্তমানে সুস্থ আছেন।

জোনাকি বেগম ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদি গ্রামের বাসিন্দা। তিনি সৌদি আরবপ্রবাসী সোহাগ মিয়ার স্ত্রী এবং তাহের উদ্দিনের মেয়ে। দেড় বছর আগে তাদের বিয়ে হয়। পরিবারের সদস্যরা জানান, একসঙ্গে তিন সন্তানের জন্মে পরিবারে আনন্দের বন্যা বইছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৭ আগস্ট প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ভর্তি হন জোনাকি। শারীরিক জটিলতার কারণে কয়েকদিন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর রোববার রাতে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে তিনি সন্তান জন্ম দেন।

নবজাতকদের দাদা সবুজ ভূঁইয়া ও প্রসূতির চাচা খুরশিদ আলম জানান, একসঙ্গে তিন সন্তান পেয়ে তারা অভিভূত। পরিবারে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। এদিকে হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, সিজার সফলভাবে সম্পন্ন হয়েছে এবং মা ও নবজাতকরা ঝুঁকিমুক্ত অবস্থায় রয়েছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate