সর্বশেষ

পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা করল দুবাই প্রবাসী

dead bodyProbashir city Popup 19 03

রাজধানীর দক্ষিণখানে পরকীয়া সন্দেহে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেছেন প্রবাসী স্বামী। নিহত গৃহবধূর নাম আকলিমা বেগম (৩৩)। সোমবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর স্থানীয়রা ঘাতক স্বামী মাসুদ আলমকে (৪৩) আটক করে পুলিশের হাতে তুলে দেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুবাই থেকে দেশে ফিরে আসা মাসুদ আলম আকলিমাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধস্তাধস্তির সময় মাসুদের হাত কেটে যায়। পরে তাকে চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।

দক্ষিণখান থানার পুলিশ জানায়, মাসুদ ও আকলিমা আট বছর আগে প্রেম করে দ্বিতীয় বিয়ে করেন। আকলিমার প্রথম সংসারে একটি সন্তান রয়েছে। বিয়ের পর স্বামী প্রবাসে চলে যান এবং আকলিমা ঢাকায় একটি কাপড়ের দোকান চালাতেন। এ সময় মাসুদ স্ত্রীর পরকীয়ার সন্দেহে সম্পর্কের অবনতি ঘটে। মাসুদের ধারণা ছিল, আকলিমা অন্য একজনকে গোপনে বিয়ে করেছেন।

প্রায় ছয় মাস আগে প্রবাস থেকে দেশে ফিরে স্বামী-স্ত্রী আলাদা বসবাস শুরু করেন। সোমবার রাতে মাসুদ স্ত্রীর দক্ষিণখানের ভাড়া বাসায় গিয়ে প্রথমে শারীরিকভাবে নির্যাতন করেন। পরে আকলিমা তৃতীয় তলায় দৌড়ে আশ্রয় নিতে চাইলে মাসুদ তাকে ছুরিকাঘাতে গুরুতর জখম করেন। আকলিমার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে মাসুদকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্বামী-স্ত্রী উভয়ের গ্রামের বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলায়।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03