সর্বশেষ

স্কুলের সামনেই প্রাণ গেল শিক্ষার্থীর, মিষ্টি খাওয়ায় ব্যস্ত শিক্ষকরা

Student dies in front of school, teachers busy feeding sweetsProbashir city Popup 19 03

চট্টগ্রামের সীতাকুণ্ডে স্কুলে যাওয়ার পথে পিকআপ ভ্যানের চাপায় রবিউল হোসেন ফাহিম (১৫) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টেরিয়াইল উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাহিম বারৈয়ারঢালা ইউনিয়নের ফেদাইনগর গ্রামের হারুন হোসেনের ছেলে ও ওই বিদ্যালয়ের শিক্ষার্থী।

হাইওয়ে পুলিশ জানায়, বিদ্যালয়ের মূল গেটে প্রবেশের ঠিক আগে ফাহিমকে একটি দ্রুতগামী পিকআপ ভ্যান ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় গাড়িটি জব্দ করেছে পুলিশ এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঘটনার পর বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে শোক নেমে এলেও শিক্ষক কক্ষে মিষ্টি খাওয়ার অভিযোগ উঠেছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ফাহিম রাস্তার পাশে হাঁটার সময় পিকআপটি ধাক্কা দেয়। পরে সকাল ১১টার দিকে সরেজমিনে গেলে দেখা যায়, সহপাঠীরা সহপাঠীর মৃত্যুতে শোকাহত হলেও শিক্ষক মিলনায়তনে খাওয়া-দাওয়ার আয়োজন চলছে। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় শিক্ষার্থীরা।

সহপাঠী শ্রাবন্তী ও ফারিয়া বলেন, ফাহিম ছিল মেধাবী ও রোল নাম্বার ১ শিক্ষার্থী। তার মৃত্যুতে সবাই শোকাহত হলেও শিক্ষকরা মিষ্টি খাওয়ায় ব্যস্ত থাকা অত্যন্ত দুঃখজনক। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জহির উদ্দিন ভূঁইয়া বলেন, “আমি হাসপাতালে ছিলাম। অভিযোগ সত্য হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।” প্রধান শিক্ষক জহির উদ্দিন জানান, নতুন যোগ দেওয়া কয়েকজন শিক্ষক মিষ্টি এনেছিলেন। তবে তিনি নিজে কিছু খাননি।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম বলেন, একজন শিক্ষার্থী নিহতের ঘটনায় সমগ্র স্কুলে শোকের পরিবেশ থাকার কথা। অথচ অভিযোগ উঠেছে, শিক্ষকরা মিষ্টি খেয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03