সর্বশেষ

ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

Wife tied up and gang raped in front of husbandProbashir city Popup 19 03

বারো বছরের কিশোরীকে জোড়পূর্বক ১০ মাস ধরে ধর্ষণের অভিযোগে সৎ বাবা ও আপন মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে নীলফামারী কিশোরীগঞ্জ উপজেলায়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কিশোরীগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের গাংবের গ্রামের রশিদুল ইসলাম(৪০) ও তার দ্বিতীয় স্ত্রী আঁখি আক্তার (২৮)।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন কিশোরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম।

পুলিশ জানায়, বছরখানেক আগে উপজেলার ব্র্যাক অফিস সংলগ্ন একটি ভাড়া বাসায় উঠেন ওই দম্পত্তি। সৎ মেয়ের ইচ্ছার বিরুদ্ধে প্রায় ১০ মাস ধরে ধর্ষণ করছিল ওই সৎ বাবা রশিদুল। তাকে সহযোগিতা করছিল কিশোরীর আপন মা আঁখি। প্রায় ৫ মাস আগে ২ মাসের গর্ভবর্তী হলে সৎ বাবা ও মা গর্ভনাশক ঔষধ খাইয়ে কিশোরীকে গর্ভপাত করান। শুক্রবার (২৯ আগস্ট) ওই কিশোরীর মামা-মামী বেড়াতে আসলে সে তাদের সাথে যেতে চাইলে সৎ বাবা ও মা বাঁধা দেয়। এক পর্যায়ে রাগারাগি ও ঝগড়া করে কিশোরীকে তার মামা-মামী তাদের সাথে নিয়ে যায়। সন্ধ্যায় বাসায় গিয়ে ভাগনী তার মামা-মামীকে ঘটনার বিস্তারিত বললে ওই দিন রাতে কিশোরীর মামা সোহাগ হোসেন বাদি হয়ে কিশোরীগঞ্জ থানায় মামলা করেন।

ওসি আশরাফুল ইসলাম বলেন, “অভিযোগ পেয়েই শুক্রবার রাতে শহরের ওই ভাড়া বাসায় অভিযান চালিয়ে সৎ বাবা ও আপন মাকে গ্রেপ্তার করা হয়।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03