সর্বশেষ

অভিযান-তল্লাশির মধ্যেই প্রবাসীর বাড়িতে ডাকাতি

Robbery at expatriate's house during raid and searchProbashir city Popup 19 03

মুন্সিগঞ্জে পুলিশের সঙ্গে ডাকাত দলের গোলাগুলির পর কয়েক দিন ধরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় যৌথ বাহিনীর অভিযান চললেও ডাকাত চক্র আবারও সক্রিয় হয়ে উঠেছে। এরই মধ্যে গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বড়ইকান্দি গ্রামে এক সৌদি প্রবাসীর বাড়িতে সংঘটিত হয়েছে ডাকাতি।

ভুক্তভোগী প্রবাসী নিজাম উদ্দিন মিয়াজীর বাড়ি উপজেলার জহিরাবাদ ইউনিয়নের বড়ইকান্দি গ্রামে। তিনি বিদেশে থাকেন, আর তাঁর স্ত্রী নারগিস আক্তার তিন সন্তানকে নিয়ে বাড়িটিতে বসবাস করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে ১৫–২০ জন মুখোশধারী ডাকাত কলাপসিবল গেট ও প্রধান দরজার তালা ভেঙে বাড়িতে ঢোকে। তারা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে এবং চিৎকার করলে হত্যার হুমকি দেয়। পরে আলমারি, ওয়ার্ডরোব ও ক্যাবিনেট ভেঙে একটি আইফোন, প্রায় ৮ ভরি স্বর্ণালংকার, একটি সোনার বার, কয়েক জোড়া কানের দুল ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। এছাড়া ঘরের জিনিসপত্র তছনছ করে রেখে যায়। ডাকাতেরা চলে যাওয়ার পর প্রতিবেশীরা এসে পরিবারের সদস্যদের উদ্ধার করেন।

নারগিস আক্তার জানান, অন্তত ১০–১২ জন ভেতরে প্রবেশ করে এবং আরও কয়েকজন বাইরে অবস্থান নেয়। সবার হাতে ছিল ধারালো অস্ত্র। ডাকাতদের মারধরে তিনি ও তাঁর সন্তানরা আহত হয়েছেন। তাঁর দাবি, স্বর্ণালংকার ও নগদ মিলে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় থানায় মৌখিক অভিযোগ দিয়েছেন এবং মামলা করার প্রস্তুতি চলছে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে চেষ্টা চলছে। তবে চলমান অভিযান ও তল্লাশির মাঝেও কীভাবে এ ঘটনা ঘটল সে বিষয়ে তিনি সরাসরি কোনো মন্তব্য করতে চাননি।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03