সর্বশেষ

প্রবাসী দুই ভাইয়ের স্ত্রীর সাথে আপত্তিকর অবস্থায় দুই বন্ধু আটক

Two friends arrested for having an objectionable relationship with the wives of two expatriate brothersProbashir city Popup 19 03

গাইবান্ধার সুন্দরগঞ্জে সৌদি প্রবাসী দুই ভাইয়ের স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ায় দুই যুবককে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা। সোমবার (২৫ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রামজীবন ইউনিয়নের পশ্চিম রামজীবন গ্রামে এ ঘটনা ঘটে। পরে উত্তেজিত জনতা তাদের মাথা ন্যাড়া করে গলায় জুতার মালা পরিয়ে প্রকাশ্যে ঘোরায়। খবর পেয়ে পুলিশ গিয়ে দুই যুবক ও সংশ্লিষ্ট দুই গৃহবধূকেও আটক করে আদালতে প্রেরণ করে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাকিম আজাদ জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আটককৃতরা হলেন—উত্তর বেকাটারী গ্রামের মারুফ হোসেন (২২), চরিতাবাড়ি এলাকার আলমগীর ইসলাম (২৪), প্রবাসী ওয়াহিদুল ইসলামের স্ত্রী ইয়ামিন বেগম (২০) এবং শহিদুল ইসলামের স্ত্রী আরফিনা বেগম (২০)। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে তাদের আদালতে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সৌদি প্রবাসী দুই ভাইয়ের স্ত্রী দীর্ঘদিন ধরে বাবার বাড়িতে অবস্থান করছিলেন। এ সুযোগে তাদের সঙ্গে গ্রামের দুই যুবকের ঘনিষ্ঠতা বাড়ে। ঘটনার রাতে প্রতিবেশীরা সন্দেহজনক আচরণ লক্ষ্য করে বাড়িতে প্রবেশ করে তল্লাশি চালান। এসময় এক যুবককে বাক্স থেকে এবং আরেকজনকে ওয়্যারড্রব থেকে লুকানো অবস্থায় উদ্ধার করা হয়।

প্রতিবেশীরা জানান, বিষয়টি নতুন নয়—এর আগে এমন সম্পর্কের অভিযোগে সালিশ করার চেষ্টা হলেও সমাধান হয়নি। শেষ পর্যন্ত ঘটনাটি প্রকাশ্যে ধরা পড়ায় গ্রামে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও ইতোমধ্যেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

স্থানীয় ইউপি সদস্য শাহজালাল সরকার বলেন, অনৈতিক সম্পর্কের বিষয়টি এলাকায় জানা থাকলেও মীমাংসা সম্ভব হয়নি। পুলিশ এসে চারজনকে থানায় নিয়ে যাওয়ার পর আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে। ওসি আব্দুল হাকিম আজাদ জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03