সর্বশেষ

ফেসবুকের বিরুদ্ধে থানায় জিডি করলেন মামুনুল হক

Mamunul haque files gd against facebook at police stationCity ads Investment (1)

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ফেসবুক কর্তৃপক্ষের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। সোমবার (২৫ আগস্ট) রাতে মোহাম্মদপুর থানায় এ জিডি দায়ের করা হয়। অভিযোগে তিনি দাবি করেছেন, তার ব্যক্তিগত ফেসবুক আইডি ও অফিশিয়াল পেজ বারবার রিমুভ ও সাসপেন্ড করা হচ্ছে, যা তিনি ‘অন্যায্য ও একপক্ষীয়’ বলে আখ্যায়িত করেছেন।

দলের প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানান। এ ছাড়া মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিকও মামুনুল হকের জিডির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামুনুল হকের পক্ষে দলের কয়েকজন নেতা থানায় এসে জিডি দায়ের করেন।

দলীয় বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, ফেসবুকে মামুনুল হকের নাম, বক্তব্য বা ছবি প্রকাশ করামাত্রই সংশ্লিষ্ট অ্যাকাউন্ট ও পেজগুলো অযৌক্তিকভাবে রেস্ট্রিকশনের মুখে পড়ছে। এতে শুধু দলীয় পেজ নয়, ব্যক্তিগত আইডি ও এমনকি গণমাধ্যম সংশ্লিষ্ট কিছু অ্যাকাউন্টও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিজ্ঞপ্তিতে এ ধরনের পদক্ষেপকে মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকারের ওপর “গুরুতর হস্তক্ষেপ” হিসেবে বর্ণনা করা হয়।

জিডিতে মামুনুল হক উল্লেখ করেন, কয়েক মাস ধরে তার ব্যক্তিগত ফেসবুক আইডি এবং অফিশিয়াল পেজ একাধিকবার ব্লক ও রিমুভ করা হয়েছে। এর ফলে তিনি সামাজিক, পেশাগত এবং রাজনৈতিকভাবে মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তিনি এ ধরনের পদক্ষেপকে উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে প্রয়োজনীয় তদন্ত ও প্রতিকার চেয়েছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup