সর্বশেষ

সীমান্ত সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে বৈঠক করতে ঢাকায় আসছে বিএসএফ

Bgb bsf 1 20250823140232City ads Investment (1)

ঢাকায় ৫৪তম সীমান্ত সম্মেলনে অংশ নিতে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর উচ্চপর্যায়ের প্রতিনিধি দল আসছে। সম্মেলন ২৫ থেকে ২৮ আগস্ট পর্যন্ত পিলখানায় বিজিবি সদর দপ্তরে অনুষ্ঠিত হবে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এ তথ্য নিশ্চিত করেছে।

সম্মেলনে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী সীমান্ত নিরাপত্তা, আন্ত সীমান্ত অপরাধ রোধ, কাঁটাতারের বেড়া নির্মাণ, বাংলাদেশে আশ্রিত ভারতবিরোধী গোষ্ঠীর মোকাবিলা এবং সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা (সিবিএমপি) বাস্তবায়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু আলোচনা করবে। পাশাপাশি পারস্পরিক আস্থা ও আত্মবিশ্বাস বৃদ্ধির বিষয়টিও গুরুত্ব পাবে।

বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ১৯৭৫ সালের ২ ডিসেম্বর কোলকাতায়। সেই সময়ে বিডিআরের নেতৃত্ব দিয়েছিলেন মেজর জেনারেল কাজি গোলাম দস্তগীর এবং বিএসএফের নেতৃত্বে ছিলেন অশ্বিনী কুমার। সর্বশেষ বৈঠক হয়েছিল ১৭-২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে।

২০২৪ সালের ৫ আগস্ট শিক্ষার্থী জনতার অভ্যুত্থানের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর এটি প্রথমবারের মতো ঢাকায় আসছে বিএসএফ-এর প্রতিনিধি দল। এই সম্মেলন বাংলাদেশ-ভারত সীমান্তে সহযোগিতা ও নিরাপত্তা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup