সর্বশেষ

মব বানিয়ে প্রবাসীকে নির্যাতন, ছাত্রদলের বহিষ্কৃত নেতার

Expelled chhatra dal leader tortures expatriates by forming a mobCity ads Investment (1)

রাজবাড়ীর গোয়ালন্দে বাহরাইন প্রবাসী ইউসুফ আলী শেখকে মব সৃষ্টি করে মারধর ও হয়রানির অভিযোগ উঠেছে ছাত্রদলের বহিষ্কৃত নেতা শাহরিয়ার আদনান নুর ইসলামের বিরুদ্ধে। প্রবাসী ইউসুফ গতকাল বুধবার গোয়ালন্দ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে শাহরিয়ার ও তার সহযোগীদের বিরুদ্ধে চাঁদা দাবি এবং নানা অপকর্মের অভিযোগ উত্থাপন করেন।

শাহরিয়ার আদনান নুর ইসলাম আগে রাজবাড়ী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। ২০২৪ সালের ২৭ মে বিভিন্ন অনিয়মের কারণে তাঁকে পদ থেকে অব্যাহতি দিয়ে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। ইউসুফের অভিযোগে পুলিশ ইতোমধ্যেই শাহরিয়ার ও তার ৬ সহযোগীর বিরুদ্ধে মামলা দায়ের করে গ্রেফতার করেছে, কিন্তু শাহরিয়ার এখনও পলাতক রয়েছেন।

ইউসুফ আলী শেখ জানান, তিনি দশ বছর ধরে বাহরাইনে রয়েছেন। দেশে ফেরার পর শাহরিয়ার তার কাছে প্রথমে চাঁদা হিসেবে দুই দফায় ১০ হাজার টাকা গ্রহণ করেন, পরে ১ লাখ টাকা দাবি করা হয়। টাকা না দেয়ায় গত সোমবার কছিমদ্দিনপাড়া এলাকায় মতির মুদি দোকানের সামনে তাকে চোর আখ্যা দিয়ে বেঁধে মারধর করা হয়। এই ঘটনার সময় একটি ভিডিও তৈরি করা হয়, যা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, ইউসুফকে উদ্ধার করে মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় জড়িত ৬ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শাহরিয়ার আদনানের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে এবং তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। জেলা ছাত্রদলও জানিয়েছেন, বহিষ্কৃত শাহরিয়ারের কারণে সংগঠন দায়ী নয়।

অন্যদিকে কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্রনেতা রেদোয়ান আফ্রিদীকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে। আহত রেদোয়ানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পেছনে হোস্টেলের আধিপত্য নিয়ে বিরোধ থাকার কথা বলা হচ্ছে। জেলা ছাত্রদল ঘটনা খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছে এবং সংগঠনের সদস্যদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup