সর্বশেষ

খোশগল্পের ছলে প্রবাসীর স্ত্রীর লাখ টাকা নিয়ে উধাও নারী

Woman disappears with lakhs of taka from expatriate's wife under false pretensesProbashir city Popup 19 03

মেহেরপুরের মুজিবনগরে ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে প্রবাসী স্বামীর পাঠানো অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। বোরখা পরা কয়েকজন নারী কৌশলে কথোপকথনে জড়িয়ে এক নারীর ভ্যানিটি ব্যাগ থেকে এক লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে অগ্রণী ব্যাংক মুজিবনগর শাখা থেকে ২ লাখ ৮৫ হাজার টাকা তোলেন পুরন্তরপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী সাদিকুর রহমানের স্ত্রী হোসনে আরা। ব্যাংকের বাইরে এসে তিনি ডাবের পানি পান করছিলেন। সেই সময় বোরখা পরিহিত কয়েকজন নারী তাকে ঘিরে ধরে গল্প শুরু করে।

হোসনে আরা জানান, আলাপের এক পর্যায়ে তার ভ্যানিটি ব্যাগ থেকে এক লাখ টাকার একটি বান্ডিল নিয়ে দ্রুত সরে যায় এক নারী। পরে তিনি বিষয়টি টের পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করলেও অন্যরাও কৌশলে স্থান ত্যাগ করে।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনার পর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বোরখা পরা এক নারীকে চিহ্নিত করা হয়েছে। তার নাম-পরিচয় অনুসন্ধানের কাজ চলছে এবং দ্রুত আটক করার চেষ্টা করা হচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03