সর্বশেষ

যাত্রী রেখে উড়াল দিল বিমান, অতপর…

Uas basnglaCity ads Investment (1)

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে নির্ধারিত সময়ের আগে ফ্লাইট ছাড়ায় ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। ঘটনাটি ঘটে গত ১৮ আগস্ট ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটকে ঘিরে। বিমানটি সময়ের প্রায় ১০ মিনিট আগে উড্ডয়ন করে, ফলে ১৩ জন যাত্রী বিমানবন্দরে উপস্থিত থেকেও ভ্রমণ করতে পারেননি।

Fair news service 68a4232566f19 1755587365

ভুক্তভোগী যাত্রীরা জানান, বিমানবন্দর সড়কে চলমান মেলার কারণে ভয়াবহ যানজট সৃষ্টি হয়। দীর্ঘ যানজটে আটকে থাকায় তারা দেরিতে বিমানবন্দরে পৌঁছান। তবে নির্ধারিত সময়ের আগেই ফ্লাইট ছাড়ায় তাঁরা বিমানে উঠতে পারেননি। এ সময় ক্ষুব্ধ যাত্রীরা অভিযোগ করেন, প্রায়ই এই যানজটের কারণে ফ্লাইট মিস করতে হচ্ছে।

এক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা নিয়মিত ভ্রমণের জন্য টিকিট কিনি। কিন্তু প্রতিদিনই মেলার কারণে ভয়াবহ যানজট তৈরি হয়। তার ওপর আজ বিমানও আগেভাগে উড়াল দিল। আমাদের ক্ষতিপূরণ দেবে কে?”

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের সুবিধার্থে সর্বোচ্চ সহযোগিতার চেষ্টা করা হয়। তবে যানজটের কারণে সমস্যার সৃষ্টি হচ্ছে, যা সমাধানে স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।

উল্লেখ্য, সৈয়দপুর বিমানবন্দর দেশের উত্তরাঞ্চলের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দরগুলোর একটি। প্রতিদিন ঢাকা–সৈয়দপুর রুটে একাধিক ফ্লাইট চলাচল করে। কিন্তু সম্প্রতি বিমানবন্দর সড়কে নিয়মিত মেলা ও নানা আয়োজনে যানজট নিত্যদিনের সমস্যায় পরিণত হয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup