সর্বশেষ

আদালতের রায় শুনে মারা গেলেন আসামি

Accused dies after hearing court verdictProbashir city Popup 19 03

চট্টগ্রামের পটিয়ায় প্রায় পাঁচ বছর আগের একটি মাদক মামলায় দুই বছরের সাজা ঘোষণা হওয়ার পর আদালতেই এক আসামি আলী আজগর (৪৫) প্রাণ হারিয়েছেন। তিনি পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের উত্তর হুলাইন এলাকার বাসিন্দা।

সোমবার (১৮ আগস্ট) বিকেল ৩টার দিকে পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই ঘটনাটি ঘটে। আদালতে উপস্থিত সবাই চমকে যান, যখন সাজা শুনার পর আজগর মাটিতে লুটিয়ে পড়েন।

জানা গেছে, ২০২১ সালের মাদক মামলায় অভিযুক্ত আজগরকে বিচারক বেগম তাররাহুম আহমেদ সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে দুই বছরের কারাদণ্ডের রায় দেন। রায় ঘোষণার সঙ্গে সঙ্গে আজগরের শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়।

তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও ফোরকান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, আজগরের মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করার জন্য মরদেহটি ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আদালত প্রাঙ্গণে উপস্থিত সবাই এই ঘটনায় স্তম্ভিত হয়ে পড়েন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03