সর্বশেষ

প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির চালিকাশক্তি: স্বরাষ্ট্র উপদেষ্টা

Expatriates are the driving force of bangladesh's economy home affairs advisorProbashir city Popup 19 03

রোববার (১৭ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিদেশে বাংলাদেশের মিশনের পাসপোর্ট ও ভিসা উইংয়ের প্রথম ও দ্বিতীয় সচিব পদে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, প্রবাসীরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। বিশেষ করে শ্রমিক শ্রেণির প্রবাসীরা রেমিট্যান্সের মাধ্যমে দেশের অর্থনৈতিক ভিত্তি শক্ত রাখছেন।

তিনি বলেন, পাসপোর্ট ও ভিসা উইংয়ের কর্মকর্তাদের কাজ করতে হবে পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে। বিদেশে বাংলাদেশের মিশনে দায়িত্ব পালনকালে তাদের প্রবাসী নাগরিকদের সঙ্গে সুন্দর ব্যবহার বজায় রাখতে হবে এবং মিশনের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে সুসম্পর্ক রাখার গুরুত্ব রয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, দেশের মর্যাদা ক্ষুণ্ণ করা বা দুর্নীতিতে যুক্ত হওয়া কখনো অনুমোদনযোগ্য নয়। কর্মকর্তাদের রাজনৈতিক কোনো দলের লেজুড়বৃত্তি থেকে বিরত থাকতে হবে। তিনি আশা প্রকাশ করেন, কর্মকর্তারা সেবামূলক মনোভাব নিয়ে কাজ করবেন এবং সিভিল সার্ভিসের মান অক্ষুণ্ণ রাখবেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03