সর্বশেষ

বিদেশে বাংলাদেশি সব মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

President's portraits ordered to be removed from all bangladeshi missions abroadCity ads Investment (1)

বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো চিঠি বা ই-মেইল না পাঠিয়ে, টেলিফোনে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে নির্দেশনা জানানো হয়েছে।

বিদেশের বিভিন্ন মিশন সূত্রে জানা গেছে, মন্ত্রণালয় থেকে দেওয়া এ নির্দেশনা সংশ্লিষ্ট রাষ্ট্রদূতদের অন্য মিশনে পৌঁছে দেওয়ার দায়িত্বও দেওয়া হয়েছে। দক্ষিণ এশিয়া, আফ্রিকা ও ইউরোপের কিছু মিশনের কর্মকর্তারা জানিয়েছেন, তারা এখনও এ ধরনের নির্দেশনা পাননি। তবে বিদেশের দুই মিশন প্রধান নিশ্চিত করেছেন, তারা সরকারের পক্ষ থেকে এ বিষয়ে বার্তা পেয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে এক কূটনীতিক জানান, রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ সরাসরি ঢাকা থেকে এসেছে। আনুষ্ঠানিক চিঠি না পাঠিয়ে ফোনালাপের মাধ্যমে অঞ্চলভিত্তিক দূতদের কাছে এই তথ্য পৌঁছে দেওয়া হয়েছে। পাশাপাশি তাদেরকে ছবি সরানোর প্রক্রিয়া তদারকির দায়িত্বও দেওয়া হয়েছে।

আরেক কূটনীতিক বলেন, তাদের অঞ্চলে দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত সরাসরি যোগাযোগ না করলেও নিকটবর্তী একটি মিশনের রাষ্ট্রদূতের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

আরও দেখুনঃ

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup 19 03