সর্বশেষ

চাঁদা না পেয়ে প্রবাসীর হাতের কবজি কাটল সন্ত্রাসীরা

Terrorists cut off expatriate's wrist for not paying ransom in noakhaliProbashir city Popup 19 03

নোয়াখালীর বেগমগঞ্জে চাঁদার টাকা না দেওয়ায় মো. সালাউদ্দিন ওরফে রিদন (৩২) নামের এক প্রবাসীকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। হামলাকারীরা তাঁর বাঁ হাতের কবজি কেটে দেয় এবং একটি আঙুল বিচ্ছিন্ন করে ফেলে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।

ঘটনাটি ঘটে শনিবার (১৬ আগস্ট) সকাল পৌনে ১১টার দিকে চৌমুহনী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আলীপুর কন্ট্রাক্টর পোল এলাকায়। ভুক্তভোগী সালাউদ্দিন ওই এলাকার প্রবাসী লাকী বেগমের ছেলে। তিনি কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরে আসেন এবং আগামী সেপ্টেম্বর মাসে নতুন করে কাতার যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

পরিবারের অভিযোগ, স্থানীয় রকি, সোহাগ, রাহাত, ফাহাদ ও জাকেরসহ কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে সালাউদ্দিনের কাছে চাঁদা দাবি করে আসছিল। একপর্যায়ে চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তাদের সঙ্গে বিরোধ দেখা দেয়। এ কারণে শনিবার সকালে ভাড়া বাসা থেকে শ্বশুরবাড়ি যাওয়ার পথে তাঁকে পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। হামলাকারীরা ওই সময় তাঁর সঙ্গে থাকা পাঁচ লাখ টাকা, মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলেও অভিযোগ রয়েছে।

এ ঘটনায় স্থানীয়রা আহত সালাউদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে। ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03