সর্বশেষ

আওয়ামী লীগ নেতার হয়রানি থেকে বাঁচতে প্রবাসী দম্পতির সংবাদ সম্মেলন

Expatriate couple hold press conference to escape harassment from awami league leaderCity ads Investment (1)

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দিনের নির্যাতন ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ইতালি প্রবাসী সাহাবুদ্দিন সরকার ও তার স্ত্রী মারজিয়া খাতুন। বুধবার (১৩ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সম্মেলনে তারা বিষয়টি প্রকাশ করেন। একইসঙ্গে তারা জেলা পুলিশ সুপারের কাছেও লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

প্রবাসী দম্পতি জানান, দীর্ঘ ২৩ বছর ইতালিতে উপার্জিত অর্থে ২০১৭ সালে সিদ্ধিরগঞ্জে ছয় শতাংশ জমিতে বহুতল ভবন নির্মাণ শুরু করেন তারা। প্রথমে ঠিকাদারি কাজ পান স্থানীয় আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দিন। কিন্তু নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও অতিরিক্ত অর্থ দাবির অভিযোগে তার কাছ থেকে কাজ ফিরিয়ে নেন। এরপর থেকেই মিথ্যা মামলা, হুমকি, নির্মাণকাজ বন্ধ রাখা, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, পাম্প বসাতে বাধা, ভাঙচুর ও চুরিসহ নানা হয়রানির শিকার হন তারা, যা চলতে থাকে দীর্ঘ আট বছর।

তাদের অভিযোগ, থানায় একাধিকবার অভিযোগ করেও কোনো প্রতিকার মেলেনি। অভিযুক্ত ব্যক্তি প্রভাবশালী এবং সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ঘনিষ্ঠ হওয়ায় পুলিশ ব্যবস্থা নেয়নি। আওয়ামী লীগ সরকারের পতনের পরও হয়রানি বন্ধ হয়নি বলে দাবি করেন তারা।

সংবাদ সম্মেলনে মারজিয়া খাতুন বলেন, “আমরা প্রবাসে কষ্ট করে উপার্জিত অর্থ দিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখছি। অথচ দেশে ফিরে নিজ দেশের মানুষের কাছেই নির্যাতনের শিকার হচ্ছি। আমরা কি শান্তিতে বসবাস করতে পারবো না?”

সাহাবুদ্দিন সরকার অভিযোগ করে বলেন, “নাজিম উদ্দিন এখনও হুমকি দিচ্ছে—দেশে ফিরলে গুম করে দেওয়া হবে এবং বিদেশে ফেরত যেতে দেওয়া হবে না। আমরা এর সঠিক ও ন্যায়বিচার চাই।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup