সর্বশেষ

আটক ৫ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

Bsf returns 5 detained bangladeshisCity ads Investment (1)

জয়পুরহাটের কয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় এবং আটকদের বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

পতাকা বৈঠক বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে পাঁচবিবি উপজেলার কয়া সীমান্ত এলাকার পিলার-২৮১/৫৪ এস সংলগ্ন স্থানে কোম্পানি কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত হয়। এই বৈঠকের মাধ্যমে ভারত থেকে আটকদের ফেরত দেওয়া হয়।

বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যায় ভারতের বালুপাড়া সীমান্তের মেন পিলার থেকে ৮০০ গজ অভ্যন্তর থেকে পাঁচ বাংলাদেশিকে আটক করা হয়। পরে প্রক্রিয়াগতভাবে বুধবার পতাকা বৈঠকের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানো হয়।

জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফুর দৌলা বলেন, আটক বাংলাদেশিদের গ্রহণের পর তাদের পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে তাদের নিকটাত্মীয়দের কাছে সুষ্ঠুভাবে হস্তান্তর করা হবে।

আরো দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup