সর্বশেষ

বিমান বাংলাদেশের ২ ফ্লাইট বাতিল

Biman bangladesh cancels 2 flightsCity ads Investment (1)

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট জাহাজ সংকটের কারণে বাতিল করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল পৌনে ৪টায় ঢাকা-কুয়েত রুটের বিজি ৩৪৩ ফ্লাইট এবং বিকেল ৫টা ৫ মিনিটে ঢাকা-চট্টগ্রাম-দুবাই রুটের ফ্লাইট বাতিলের ঘোষণা দেওয়া হয়।

বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত উড্ডয়ন সময়ের আগে যান্ত্রিক ও জাহাজ সংকটজনিত কারণে ফ্লাইট দুটি পরিচালনা সম্ভব হয়নি। যাত্রীদের ভোগান্তি কমাতে বিকল্প সময়সূচি দ্রুত নির্ধারণ করা হচ্ছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও জানানো হয়, বাতিল হওয়া কুয়েত ও দুবাইগামী ফ্লাইট আগামীকাল পরিচালিত হবে। এ বিষয়ে যাত্রীদের মোবাইল ফোন ও অন্যান্য যোগাযোগ মাধ্যমে নতুন সময়সূচি জানানো হচ্ছে।

এ ঘটনায় যাত্রীদের মধ্যে কিছুটা অসন্তোষ দেখা দিলেও বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ যাত্রীদের আশ্বস্ত করেছে যে নিরাপত্তা ও যান্ত্রিক প্রস্তুতি নিশ্চিত করেই ফ্লাইট পরিচালনা করা হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup