সর্বশেষ

বাংলাদেশ থেকে সরকারীভাবে কর্মী নেবে ইরাক

ProbashiCity ads Investment (1)

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) সরকারিভাবে ইরাকে পুরুষ কর্মী নিয়োগের জন্য অনলাইনে আবেদন গ্রহণ করছে। মোট ছয়টি পদের জন্য ১৮০ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেয়া হবে। পদের মধ্যে রয়েছে টাইল মেসন, গিপসাম বোর্ড কর্মী, পেইন্টার, ইলেকট্রিশিয়ান এবং প্লাম্বার। প্রতিটি পদের জন্য মাসিক বেতন নির্ধারিত হয়েছে ৩৫০ মার্কিন ডলার। আবেদনকারীর বয়স ২১ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে ন্যূনতম এক বছরের বাস্তব অভিজ্ঞতা বাধ্যতামূলক।

530978539 1074312888225896 6858321281688032888 n

চাকরির মেয়াদ দুই বছর, যা নবায়নযোগ্য। দৈনিক ৮ ঘণ্টা কাজ করতে হবে। থাকার ব্যবস্থা কোম্পানি প্রদান করবে, তবে খাবার ও বিমান ভাড়ার খরচ প্রার্থীর বহন করতে হবে। ইরাকের শ্রম আইন অনুযায়ী ওভারটাইম, মেডিকেল, বিমা ও ছুটির সুবিধা পাওয়া যাবে।

আগ্রহী প্রার্থীরা ১৮ আগস্টের মধ্যে নির্ধারিত অনলাইন লিংকে আবেদন করবেন। আবেদন ফি ১০০ টাকা বিকাশে প্রদান করতে হবে এবং ট্রানজেকশন আইডি জমা দিতে হবে। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ না হলে আবেদন বাতিল গণ্য হবে।

ইংরেজি ও আরবি ভাষায় পারদর্শী এবং যুদ্ধ বা দুর্যোগে দেশে ফিরে আসা কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে। বোয়েসেল নগদ অর্থ গ্রহণ করে না এবং এর কোনো এজেন্ট নেই। বিস্তারিত যোগাযোগ নম্বর: ০২-৪৮৩১৯১২৫।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup