সর্বশেষ

তরুণীর প্রেমের টানে দিনাজপুরে চীনা যুবক

Chinese young man in dinajpur attracted by young woman's loveProbashir city Popup 19 03

ভালোবাসার টানে সুদূর চীন থেকে ছুটে এসেছেন ইয়ং সং সং (২৬) নামের এক তরুণ। গন্তব্য—দিনাজপুরের বিরল উপজেলার রাণীপুকুর ইউনিয়নের কাজিপাড়া শিমুলতলা গ্রাম। উদ্দেশ্য একটিই—প্রিয়তমা সুরভী আক্তারকে (১৯) বিয়ে করা।

প্রায় এক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের প্রথম পরিচয়। ধীরে ধীরে বন্ধুত্বের সম্পর্ক গভীর হয়ে ওঠে ভালোবাসায়। অবশেষে ইয়ং সং সং সাগর পাড়ি দিয়ে বাংলাদেশে আসেন, সুরভীর সঙ্গে নতুন জীবন শুরু করার প্রত্যাশায়।

জানা গেছে, ইয়ং সং সং পেশায় একজন নির্মাণ প্রকৌশলী। তার বাড়ি চীনের জিয়াংসু প্রদেশে। বাবা ইউয়ান সিকি (মৃত) এবং মা লিউ ফেনহং। গত ৪ আগস্ট তিনি চীন থেকে বাংলাদেশে আসেন এবং ১০ আগস্ট রোববার সন্ধ্যায় সুরভীর বাড়িতে পৌঁছান।

গ্রামে বিদেশি প্রেমিকের আগমনের খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। প্রতিদিন শত শত মানুষ ভিড় করছেন সুরভীর বাড়িতে, এক নজর দেখার জন্য সেই যুবককে, যিনি ভালোবাসার জন্য সীমান্ত, ভাষা ও সংস্কৃতির বাধা অতিক্রম করেছেন।

সুরভীর পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন, চীন থেকে আসা যুবকের পরিচয় ও কাগজপত্র যাচাই করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে তাদের বিয়ে সম্পন্ন করা হবে বলে জানান তারা।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03