সর্বশেষ

বিদেশি নাগরিকের ‘ফোন ফিরে পাওয়ার আকুতি’, পুলিশ বলছে ‘খোঁজ চলছে

Foreign national 'desperate to get phone back', police say 'search ongoing'Probashir city Popup 19 03

রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে এক চীনা নাগরিকের কান্না ও আর্তনাদের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অভিযোগ উঠেছে, ওই বিদেশির মোবাইল ফোন ছিনতাই হয়েছে। তবে শনিবার (৯ আগস্ট) ঘটে যাওয়া এ ঘটনায় পুলিশের কাছে কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন।

রবিবার (১০ আগস্ট)  ওসি জয়নাল জানান, ওই চীনা নাগরিক নিয়মিত ট্রেনের ছাদে উঠে ভ্লগ তৈরি করতেন। এ বিষয়ে তাকে একাধিকবার সতর্ক করা হলেও শনিবার তিনি ট্রেনের ছাদে উঠে দৃশ্য ধারণের সময় মোবাইল ফোন হারান। পরে তিনি ট্রেন থেকে নেমে মোবাইল ফেরত দেওয়ার অনুরোধ করেন, যা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ওসি আরও জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোরকে শনাক্তের চেষ্টা চলছে। তবে ভুক্তভোগী কোনো অভিযোগ না করায় তার সঙ্গে যোগাযোগ করা কঠিন হয়ে পড়েছে। তিনি মনে করেন, অভিযোগ করলে তদন্ত ও উদ্ধার প্রক্রিয়া আরও সহজ হতো।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, বিদেশি ওই ব্যক্তি স্টেশনের প্ল্যাটফর্মে হাঁটু গেড়ে বসে ট্রেনের ছাদে থাকা কিছু মানুষের উদ্দেশে কিছু বলছেন। চারপাশে তখন অনেক যাত্রী দাঁড়িয়ে ছিলেন।

ভিডিওটি ঘিরে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ পুলিশের দ্রুত পদক্ষেপ দাবি করেছেন, আবার কেউ বিদেশির নিরাপত্তা ও সহায়তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03