সর্বশেষ

ভিসা ছাড়াই এশিয়ার ৬ দেশ যেতে পারবেন বাংলাদেশিরা

Bangladeshis can travel to 6 asian countries without a visaCity ads Investment (1)

বাংলাদেশি পাসপোর্টধারীরা এখন এশিয়ার ছয়টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন। যুক্তরাজ্যভিত্তিক হেনলি অ্যান্ড পার্টনার্সের সর্বশেষ গ্লোবাল পাসপোর্ট র‌্যাঙ্কিং অনুযায়ী, বর্তমানে বাংলাদেশিদের জন্য বিশ্বের মোট ৩৯টি গন্তব্য ভিসামুক্ত। এর মধ্যে এশিয়ার এই ছয় দেশ ভ্রমণপ্রেমীদের কাছে বিশেষ আকর্ষণীয় হয়ে উঠেছে।

নেপাল বাংলাদেশিদের জন্য অন্যতম জনপ্রিয় ভ্রমণ গন্তব্য। কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরসহ নির্ধারিত প্রবেশপথে ‘অন অ্যারাইভাল ভিসা’ পাওয়া যায়। কাঠমান্ডুর ঐতিহাসিক মন্দির, পোখরার অন্নপূর্ণা রেঞ্জ ও এভারেস্ট বেস ক্যাম্প ট্রেক পর্যটকদের প্রধান আকর্ষণ।

হিমালয়ের পাদদেশে অবস্থিত ভুটানে প্রবেশের জন্য বাংলাদেশিদের কোনো ভিসার প্রয়োজন নেই। রাজধানী থিম্পু, টাইগার নেস্ট মনাস্টেরি, পুনাখা জং ও ফোবজিখা ভ্যালি দেশের প্রধান পর্যটন কেন্দ্র। সমুদ্রবেষ্টিত মালদ্বীপে বাংলাদেশিরা ৩০ দিনের জন্য ‘ভিসা অন অ্যারাইভাল’ সুবিধা পান। মাফুশি দ্বীপ, হানিফারু বে, মালেতে গ্র্যান্ড ফ্রাইডে মসজিদ ও ন্যাশনাল মিউজিয়াম এখানকার জনপ্রিয় দর্শনীয় স্থান।

শ্রীলঙ্কায় ভ্রমণের জন্য অনলাইনে ‘ই-ভিসা’ নিতে হয়, যা ৩০ দিনের জন্য বৈধ এবং প্রয়োজনে তিন মাস পর্যন্ত বাড়ানো যায়। সিগিরিয়া লায়ন রক, ইয়ালা ন্যাশনাল পার্ক ও গল ফোর্ট দেশটির উল্লেখযোগ্য আকর্ষণ। কম্বোডিয়ায় ‘ভিসা অন অ্যারাইভাল’ সুবিধা রয়েছে, যেখানে আঙ্কর ওয়াট, রয়্যাল প্যালেস, সিলভার প্যাগোডা ও কোহ রং দ্বীপ পর্যটকদের টানে।

তিমুর-লেসতে বা পূর্ব তিমুরেও ‘ভিসা অন অ্যারাইভাল’ সুবিধা পাওয়া যায়। রাজধানী দিলির ক্রিস্টো রেই ভাস্কর্য, আতাউরো দ্বীপের সামুদ্রিক জীববৈচিত্র্য ও মাউন্ট রামেলাউ ট্রেক দেশটির বিশেষ পর্যটন আকর্ষণ। এসব দেশে সহজে ভ্রমণের সুযোগ বাংলাদেশি পর্যটকদের জন্য নিঃসন্দেহে নতুন আনন্দ ও আগ্রহের দ্বার উন্মোচন করবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup