হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী চলাচল নির্বিঘ্ন রাখা, যানজট কমানো এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
নতুন নিয়ম অনুযায়ী, যাত্রীদের বিদায় বা স্বাগত জানাতে বিমানবন্দরের ডিপারচার ড্রাইভওয়ে ও অ্যারাইভাল ক্যানোপি এলাকায় যাত্রীর সঙ্গে সর্বোচ্চ দুইজন ব্যক্তি প্রবেশ করতে পারবেন। তবে এই সীমাবদ্ধতা টার্মিনালের ভেতরের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
যাত্রীসেবার মান উন্নয়নের লক্ষ্যে আসা অতিথিদের দ্রুত বিমানবন্দর এলাকা ত্যাগ করার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে যাত্রীবাহী গাড়ি আগমন ও বহির্গমন গেটে সর্বোচ্চ দুই মিনিটের বেশি থামানো যাবে না।
আরও
বেবিচক জানিয়েছে, বিমানবন্দর এলাকায় পরিচ্ছন্নতা বজায় রাখতে যত্রতত্র ময়লা না ফেলার অনুরোধ জানানো হচ্ছে। নির্ধারিত স্থানে বর্জ্য ফেলাসহ অবস্থানকালে শৃঙ্খলা মেনে চলা এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আহ্বান জানানো হয়েছে।








