সর্বশেষ

কানাডা ভিসার নামে প্রতারণা, যুবক গ্রেপ্তার

Youth arrested for fraud in the name of canada visaProbashir city Popup 19 03

কানাডার ভিসা দেওয়ার আশ্বাসে সাতজনের কাছ থেকে ৮২ লাখ টাকার বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই কাচারীপাড়া থেকে শেখ আরাফাত হোসেন লাভলু মিয়া (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

ডিবি ও পুলিশ সূত্রে জানা যায়, লাভলু মিয়া ও তার সহযোগীরা Arafat Tours & Travels নামে একটি ভুয়া ফেসবুক আইডি এবং একাধিক ইমো নম্বর ব্যবহার করে কানাডায় চাকরি ও ভিসা দেওয়ার প্রলোভন দিতেন। ভুক্তভোগীদের আস্থা অর্জনের জন্য তারা ভুয়া জব অফার লেটার, ওয়ার্ক পারমিটসহ নকল কাগজপত্র দেখাতেন।

২০২৪ সালের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে প্রতারক চক্রটি বিকাশের মাধ্যমে মোট ৮২ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেয়। প্রতারণার শিকারদের একজন মোহাম্মদ ফরহাদ সরকার (৪২) জানান, তিনি নিজে ছাড়াও আরও ছয়জন একইভাবে প্রতারিত হয়েছেন। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে ডিবি পুলিশের অভিযানে লাভলু মিয়াকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেখানো মতে শয়নকক্ষের তোশকের নিচ থেকে একটি ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, এই ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় সাইবার সুরক্ষা আইনের বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে এবং অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03