সর্বশেষ

প্রবাসীর গাড়িতে ডাকাতির সময় হাজির পুলিশ, অতঃপর…

Police arrive during robbery of expatriate's car, then...Probashir city Popup 19 03

নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রবাসীর গাড়িতে ডাকাতির চেষ্টা চলাকালে তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুই ডাকাতকে হাতেনাতে আটক করেছে পুলিশ। শনিবার (৯ আগস্ট) দুপুরে উপজেলার ঢাকা-বাইপাস সড়কের মায়ারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তাররা হলেন—কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই এলাকার ইদ্রিসের ছেলে আশরাফুল ইসলাম এবং গাজীপুরের কাপাসিয়া উপজেলার বরিবাড়ী এলাকার জিয়া হোসেনের ছেলে রিপন।

সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইসলাম জানান, সৌদি আরব থেকে দেশে ফেরত আসা প্রবাসী জহির আলম ও তার সঙ্গী ঢাকা বিমানবন্দর থেকে চাঁদপুর যাওয়ার পথে রূপগঞ্জের চরপাড়া এলাকায় পৌঁছালে সংঘবদ্ধ ডাকাতদল তাদের গাড়ি আটকে দেয়। আতঙ্কিত প্রবাসী জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করলে সড়কে দায়িত্ব পালনরত এএসপি মেহেদী ইসলাম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালান। ধাওয়া খেয়ে চক্রের বেশ কয়েকজন পালিয়ে গেলেও আশরাফুল ও রিপনকে আটক করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03