সর্বশেষ

পাঞ্জাবি পরা ছেলেদের ভালো লাগে, বাংলাদেশি বিয়ে করতে চান রাশিয়ান মডেল

Russian model likes boys wearing punjabi, wants to marry a bangladeshiCity ads Investment (1)

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন রাশিয়ান মডেল মনিকা কবির। জন্ম রাশিয়ার মস্কোতে হলেও বাংলা ভাষায় সাবলীল এই মডেলকে প্রায়ই শাড়ি পরে দেখা যায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, সুযোগ পেলে বাংলাদেশি যুবককে বিয়ে করতে চান।

7c27ea0d4fcb3edc9569ac8437bd5cdd 68970b9bb07dc

মনিকা জানান, তার বাবা ভারতীয় ও মা রাশিয়ান। ছোটবেলায় বাবার ব্যবসার কারণে একবার বাংলাদেশে এসেছিলেন। তখন তার বয়স মাত্র পাঁচ বছর। পরে মায়ের কাছে রাশিয়ায় ফিরে গেলেও বাংলা ভাষা ভুলে যাননি। বাবার কারণে ভারতীয় ভাষাতেও দক্ষতা অর্জন করেছেন তিনি।

বাংলাদেশের ভাষা, সংস্কৃতি ও মানুষের প্রতি ভালোলাগার প্রসঙ্গে বিয়ের সম্ভাব্য পছন্দ জানতে চাইলে মনিকা বলেন, “আমার মা রাশিয়ান, বাবা ভারতীয় হলেও বাংলাদেশকে আমি ভালোবাসি। তবে বিয়ে মনের ওপর নির্ভর করে—যার মন সবচেয়ে ভালো হবে তাকেই বিয়ে করবো।” তিনি আরও বলেন, “আমার ইচ্ছা হয়তো বাংলাদেশে বিয়ে করার। বিশেষ করে পাঞ্জাবি পরা ছেলেরা আমার পছন্দের। আর যাকেই বিয়ে করি না কেন, তিন দেশের (বাংলাদেশ, ভারত, রাশিয়া) পোশাক পরে বিয়ে করতে চাই।”

50ea50a5d04e7f16f6578c899e56f0e6 68970b7daa8cb

রুশ নাম মারিয়া ভ্যালিরিয়েভনা হলেও মডেলিং জগতে তিনি পরিচিত মনিকা কবির বা ডাকনাম ‘মনিশকা’ নামে। লাতিন নাচে পারদর্শী এই তরুণী শৈশব থেকেই বাবার ব্যবসার সুবাদে বিভিন্ন দেশে ঘুরেছেন।

শুধু রাশিয়ান নয়, বাংলা, হিন্দি, পোলিশ, তুর্কি, ইংরেজি ও আজারবাইজান ভাষায়ও সাবলীলভাবে কথা বলতে পারেন মনিকা। বহু ভাষায় দক্ষতা ও বহুসংস্কৃতির অভিজ্ঞতা তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত জনপ্রিয় করে তুলেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup