সর্বশেষ

আগস্টের প্রথম পাঁচ দিনেই রেমিট্যান্সে চমকপ্রদ উত্থান

Surprising rise in remittances in first five days of augustProbashir city Popup 19 03

২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় মাস আগস্টের প্রথম পাঁচ দিনেই রেমিট্যান্স প্রবাহে অভূতপূর্ব উত্থান দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যমতে, ১ থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশে এসেছে ৩২৮ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স। আগের বছরের একই সময়ে এ অঙ্ক ছিল ১৮১ মিলিয়ন ডলার। ফলে প্রবৃদ্ধি হয়েছে ৮১.৬ শতাংশ।

শুধু ৪ ও ৫ আগস্টেই এসেছে ১০৮ মিলিয়ন ডলার, অর্থাৎ প্রতিদিন গড়ে ৫৪ মিলিয়ন ডলারের বেশি এসেছে। এই ধারা অব্যাহত থাকলে চলতি আগস্ট মাসে রেমিট্যান্স ২ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাই মাসে এসেছে ২৪৭৮ মিলিয়ন ডলার রেমিট্যান্স, যা গত তিন বছরের মধ্যে একক মাসে সর্বোচ্চ। জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত মোট এসেছে ২৮০৬ মিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৩.৯ শতাংশ বেশি।

বিশ্লেষকদের মতে, হুন্ডি প্রতিরোধে সরকারের কঠোর পদক্ষেপ, প্রণোদনা অব্যাহত রাখা এবং দ্রুত লেনদেন ব্যবস্থার কারণে এই প্রবৃদ্ধি সম্ভব হয়েছে। তবে টেকসই উন্নয়নের জন্য দক্ষতা বাড়ানো ও নতুন শ্রমবাজার অনুসন্ধান জরুরি।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03