সর্বশেষ

বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় সোয়া ৮ কেজি সোনা উদ্ধার

8.15 kg of gold recovered abandoned at airportProbashir city Popup 19 03

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় ৮.১২০ কেজি ওজনের ৭০টি সোনার বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ। এসব সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ কোটি টাকা। অভিযানে পাওয়া বারগুলো কাপড়ে মোড়ানো অবস্থায় বিমানটির সামনের কার্গো হোল্ডে লুকানো ছিল।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে কাতারের দোহা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩২৬ ফ্লাইটে এই অভিযান চালানো হয়। কাস্টমসের একটি বিশেষ দল কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় কাপড়ের মধ্যে সোনাগুলো খুঁজে পায়।

অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন কাস্টমসের যুগ্ম কমিশনার নাজমুন নাহার কায়সার ও সহকারী কমিশনার এস এম সরাফত হোসেন। উদ্ধার করা সোনা আইনানুগ প্রক্রিয়া শেষে বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ঢাকা কাস্টমস কমিশনার মুহম্মদ জাকির হোসেন জানিয়েছেন, অর্থপাচার ও চোরাচালান রোধে কাস্টমস নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।

ঘটনার তদন্ত চলছে এবং কাস্টমস আইন ২০২৩ ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ছাড়া, কীভাবে সোনার বারগুলো কার্গো হোল্ডে পৌঁছালো এবং কারা জড়িত—তা জানতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করা হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03