সর্বশেষ

মাঝ আকাশে যান্ত্রিক ক্রটি, ১৪৬ যাত্রী নিয়ে ফিরে এল বিমান

Biman sharjah flight delayed by 6.5 hours due to technical glitch againProbashir city Popup 19 03

ঢাকা থেকে ব্যাংককগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে উড্ডয়নের প্রায় এক ঘণ্টা পর ঢাকায় ফিরে এসেছে। ফ্লাইট বিজি-৩৮৮-তে ১৪৬ যাত্রী ছিলেন। পরে তাঁদের আরেকটি উড়োজাহাজে ব্যাংককে পাঠানো হয়।

বুধবার দুপুর ১২টা ৬ মিনিটে ফ্লাইটটি ঢাকা ছাড়ে। কিছুক্ষণ পর পাইলট ইঞ্জিনে অস্বাভাবিক কম্পন অনুভব করেন। তখন ফ্লাইটটি মিয়ানমারের আকাশে থাকলেও নিরাপত্তার স্বার্থে পাইলট ঢাকায় ফিরে আসেন। দুপুর ১টা ২১ মিনিটে সেটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমান সূত্র জানায়, ফ্লাইটটি চালানো হচ্ছিল একটি পুরোনো বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ দিয়ে, যেটির ইঞ্জিনে আগে থেকেই সমস্যা ছিল। কয়েকদিন আগে সেটিকে পরীক্ষামূলকভাবে চালানো হলেও এবার আবার ত্রুটি ধরা পড়ে।

বিমান কর্তৃপক্ষ জানায়, ত্রুটির কারণ তদন্ত করে দেখা হচ্ছে। যাত্রীদের সন্ধ্যা ৬টা ২ মিনিটে বোয়িং ৭৭৭ উড়োজাহাজে ব্যাংককে পাঠানো হয়েছে।

গত ২৮ জুলাইও একই ধরনের ঘটনায় দাম্মামগামী একটি ফ্লাইট মাঝপথ থেকে ফিরে আসে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03