আওয়ামী লীগের শীর্ষপর্যায়ের নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, শেখ হাসিনার সরকারে ক্ষমতার বড় অংশই ভোগ করতেন তার দুই ভাগ্নে—শেখ ফজলে শামস পরশ ও শেখ ফজলে নূর তাপস। দলীয় কিংবা প্রশাসনিক কোনো নিয়ন্ত্রণ ছাড়াই, তারা নানাভাবে সিদ্ধান্তে প্রভাব বিস্তার করেছেন বলে অভিযোগ রয়েছে।
সম্প্রতি সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া দুটি কল রেকর্ড এই অভিযোগকে আরও জোরালো করেছে। প্রথম রেকর্ডটি ২০২৫ সালের ২২ জুলাইয়ের। যেখানে শেখ তাপসকে শেখ হাসিনাকে উদ্দেশ করে বলতে শোনা যায়, “হাসুমনি, একটু আসতে চাচ্ছিলাম, তোমাকে দেখতে চাচ্ছিলাম।”
আরেকটি রেকর্ড ৩ আগস্ট সকালের। তাতে তাপস জানান, তিনি সিঙ্গাপুর যাচ্ছেন এবং শেখ হাসিনা তাকে যেতে বলছেন। তবে শকিং তথ্য হলো—তাপস যখন জানায় তার জিও (সরকারি আদেশ) এখনো সই হয়নি, তখন শেখ হাসিনা নিজেই একজন ইমিগ্রেশন কর্মকর্তার সঙ্গে কথা বলার পরামর্শ দেন, যেন তাকে ছাড় দেওয়া হয়।
আরও
এই কল রেকর্ড দুটি দেশজুড়ে বিতর্ক তৈরি করেছে। সমালোচকরা বলছেন, এটি ক্ষমতার অপব্যবহারের প্রমাণ, যেখানে একজন প্রধানমন্ত্রী নিজে একজন অভিযুক্ত ব্যক্তিকে দেশ ছাড়তে সহায়তা করছেন।











