সর্বশেষ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করলো প্রথম ফ্লাইট

First flight lands at shahjalal's third terminalProbashir city Popup 19 03

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল থেকে প্রথমবারের মতো সফলভাবে বোর্ডিং ব্রিজ ও ভিজ্যুয়াল ডকিং গাইডেন্স সিস্টেম (জিডিজিএস) ব্যবহার করে যাত্রী নামিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সোমবার (৪ আগস্ট) সকালে রোম থেকে আগত বিজি-৩৫৬ ফ্লাইটটি এই মাইলফলক স্পর্শ করে।

91667b790bf86da766b48f1ad162809d 68910987d1d2f

বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজটি পরিচালনা করেন ক্যাপ্টেন ইশতিয়াক হোসেন এবং সহকারী পাইলট হিসেবে দায়িত্ব পালন করেন তাহসিন। অবতরণের পর সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে একাধিক গুরুত্বপূর্ণ প্রযুক্তি পরীক্ষার ধাপ, যার মধ্যে ছিল জিডিজিএস, বোর্ডিং ব্রিজে বাহ্যিক বিদ্যুৎ সংযোগ, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং পানি সরবরাহের কার্যকারিতা যাচাই।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক এয়ার কমোডর আবু সাইদ মাহবুব খান এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) উচ্চপদস্থ কর্মকর্তারা সরেজমিনে উপস্থিত থেকে পুরো কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ জানিয়েছে, তৃতীয় টার্মিনালের এই পরীক্ষামূলক যাত্রা দেশের বিমানসেবা খাতে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে, যা আন্তর্জাতিক মানে যাত্রীসেবার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, টার্মিনাল ৩ নির্মিত হয়েছে যাত্রীসুবিধা ও আধুনিক প্রযুক্তিনির্ভর পরিচালনার লক্ষ্যে, যা চালু হলে দেশের বিমান চলাচল ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03