সর্বশেষ

কম দামে ফ্লাইট বুকিংয়ের সেরা ৫ ওয়েবসাইট

Top 5 websites for booking flights at low pricesProbashir city Popup 19 03

বিদেশ ভ্রমণের পরিকল্পনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো সাশ্রয়ী দামে ফ্লাইট টিকিট সংগ্রহ করা। তবে একই গন্তব্যের জন্য বিভিন্ন ওয়েবসাইটে ভাড়ার তারতম্য দেখা যায়, যা অনেকের জন্য বিভ্রান্তির কারণ হয়ে দাঁড়ায়। প্রতিটি এয়ারলাইনের আলাদা ওয়েবসাইট ঘুরে দেখা সময়সাপেক্ষ এবং অনেকের পক্ষেই তা সম্ভব হয়ে ওঠে না। এ সমস্যা সমাধানে এখন এমন কিছু ওয়েবসাইট রয়েছে, যেগুলো থেকে একাধিক এয়ারলাইনের টিকিট একত্রে তুলনা করে বুকিং দেওয়া যায়।

২০২৫ সালের জন্য কার্যকর ও জনপ্রিয় পাঁচটি বুকিং প্ল্যাটফর্মের মধ্যে অন্যতম হলো Kiwi.com। এটি বিভিন্ন এয়ারলাইনের ফ্লাইট মিলিয়ে অপেক্ষাকৃত ব্যতিক্রমী ও সাশ্রয়ী রুট সাজায়। ‘সেলফ ট্রান্সফার’ নামক পদ্ধতিতে যাত্রীকে নিজ দায়িত্বে লাগেজ সংগ্রহ ও পরবর্তী ফ্লাইটে চেক-ইন করতে হয়। এতে দেরি হলে এয়ারলাইন দায় নেয় না। তবে টিকিট দাম লক করা এবং বিকল্প ফ্লাইট সুবিধাও রয়েছে।

আরেকটি জনপ্রিয় সাইট Expedia.com, যেখানে নির্ভরযোগ্য ও ঝামেলামুক্ত বুকিংয়ের নিশ্চয়তা পাওয়া যায়। সাধারণত এখানে ঝুঁকিপূর্ণ বা বিকল্প রুট যেমন ‘হিডেন সিটি’ পাওয়া যায় না, যা নিরাপদ ভ্রমণপ্রত্যাশীদের জন্য উপযুক্ত। প্ল্যাটিনাম বা গোল্ড সদস্যরা অতিরিক্ত সুবিধা হিসেবে টিকিটের মূল্য কমলে ফেরতও পান।

Skiplagged.com মূলত ‘হিডেন সিটি’ রুট অনুসন্ধানে পারদর্শী একটি ওয়েবসাইট। এই পদ্ধতিতে অনেকে ট্রানজিট শহরেই নেমে গিয়ে কম খরচে গন্তব্যে পৌঁছান। তবে এয়ারলাইনস নীতিমালার বাইরে হওয়ায় এতে কিছু ঝুঁকি থাকে, যেমন টিকিট বাতিল বা লাগেজ হারানোর আশঙ্কা। Skiplagged বুকিংয়ের আগে এসব ঝুঁকি সম্পর্কে আগাম সতর্ক করে এবং হ্যান্ডব্যাগে ভ্রমণ করার পরামর্শ দেয়।

বিশ্লেষণভিত্তিক ফ্লাইট অনুসন্ধানে Momondo.com অনেকের পছন্দের তালিকায় রয়েছে। এটি একাধিক এয়ারলাইন ও ট্রাভেল এজেন্সির ভাড়া তুলনা করতে সক্ষম এবং উন্নত ফিল্টার সিস্টেমের মাধ্যমে যাত্রী নিজের প্রয়োজন অনুযায়ী ফ্লাইট বেছে নিতে পারেন। ‘Insights’ টুলটি দেখায় কোন সময় বা দিনে টিকিট সাশ্রয়ী হয়।

অন্যদিকে, Google Flights সহজ ও কার্যকর ফ্লাইট সার্চ ইঞ্জিন হিসেবে পরিচিত। এটি নির্ধারিত গন্তব্য ছাড়াও বিভিন্ন জায়গায় ভ্রমণের খরচ দেখায় এবং ভাড়ার পূর্বাভাস প্রদান করে, যা ভ্রমণ পরিকল্পনায় সহায়ক ভূমিকা রাখে।

সাশ্রয়ী ভ্রমণ নিশ্চিত করতে এসব সাইটের বৈশিষ্ট্য ও সুবিধা বুঝে বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ। যাত্রার ধরন ও প্রয়োজন অনুযায়ী উপযুক্ত প্ল্যাটফর্ম নির্বাচন করলে সময় ও অর্থ দুটোই বাঁচে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03