সর্বশেষ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সৌদি প্রবাসী ৩ বন্ধুর

3 expatriate friends die on the road while returning home for vacationCity ads Investment (1)

ব্রাহ্মণবাড়িয়ার সড়কে এক মর্মান্তিক দুর্ঘটনায় সৌদি ফেরত তিন প্রবাসী বন্ধুর মৃত্যু হয়েছে। রোববার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে বিজয়নগর উপজেলার রামপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান তারা। নিহতরা হলেন— লোকমান হোসেন (৩০), তুহিন হাসান (২৮) ও সুমন হোসেন (২৯)। তিনজনই সৌদি আরবে কর্মরত ছিলেন এবং ছুটিতে দেশে এসেছিলেন।

87833cf6eb7315148ecb511020b0473a 68903033cb1e5

জানা গেছে, ছুটিতে এসে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলেন তারা। সদ্য বিবাহিত লোকমান মাত্র ১৭ দিন আগে নতুন জীবনের সূচনা করেছিলেন। রোববার বিকেলে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে চান্দুরার উদ্দেশে বেড়াতে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলে ছিলেন বিজয়নগরের আকরাম হোসেন ও রংপুরের মনিরুজ্জামান। মুখোমুখি সংঘর্ষের সময় পেছন থেকে দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশা দুই মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই চারজন মারা যান। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে তুহিন সরাইল উপজেলার মৈন্দ গ্রামের বাসিন্দা, লোকমান একই উপজেলার মকবুল আলীর ছেলে এবং সুমন বাড়িউড়া গ্রামের আল-আমিন মিয়ার সন্তান। তিনজনই সৌদি আরবে একসঙ্গে কাজ করতেন এবং ছুটি শেষে অল্প কিছুদিনের মধ্যেই তাদের ফেরার কথা ছিল।

স্থানীয়রা জানান, জীবনের নানা পর্যায়ে এই তিন বন্ধু সবসময় একসঙ্গেই ছিলেন— বিদেশে, কর্মস্থলে ও দেশে ফিরে ঘোরাঘুরিতেও। তাদের এমন একসঙ্গে চলে যাওয়া পুরো এলাকাজুড়ে শোকের ছায়া ফেলেছে। লোকমানের নববধূসহ পরিবারের সদস্যরা অসহনীয় কষ্টে ভেঙে পড়েছেন।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ওসি মো. জাহাঙ্গীর আলম জানান, দুর্ঘটনায় চারজনের মরদেহ ঘটনাস্থল থেকেই উদ্ধার করা হয়। আহতদের হাসপাতালে নেওয়া হলে সেখানেও একজনের মৃত্যু হয়। পুলিশ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিচ্ছে।

আরও দেখুন

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup