সর্বশেষ

কাজে গিয়ে মালয়েশিয়ান তরুণী নিয়ে দেশে ফিরলেন প্রবাসী

Expatriate returns home with malaysian girl after workProbashir city Popup 19 03

ভালোবাসার টানে মালয়েশিয়া থেকে বাংলাদেশে ছুটে এসেছেন ৩০ বছর বয়সী তরুণী স্মৃতিনূর আতিকা। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার এক যুবক রিংকু রহমানকে বিয়ে করে এখন তিনি স্বামীর বাড়িতে অবস্থান করছেন। শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ফুল দিয়ে তাকে স্বাগত জানান রিংকু ও তার পরিবারের সদস্যরা।

রিংকু রহমান জানান, ২০১৮ সালে কর্মসূত্রে মালয়েশিয়ায় থাকার সময় আতিকার সঙ্গে তার পরিচয় হয়। ধীরে ধীরে সেই বন্ধুত্ব রূপ নেয় প্রেমে। চলতি বছরের ৩ জানুয়ারি দুই পরিবারের সম্মতিতে মালয়েশিয়াতেই তাদের বিয়ে হয়। ছয় মাসের ছুটিতে রিংকু বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন। সেই সময়কে স্মরণীয় করে তুলতেই তার স্ত্রীও বাংলাদেশে এসেছেন। ছুটি শেষে তারা একসঙ্গে মালয়েশিয়ায় ফিরে যাবেন বলে জানান রিংকু।

রিংকুর বাবা জিনারুল মল্লিক জানান, ছেলের পছন্দকে শ্রদ্ধা জানিয়ে পরিবারের পক্ষ থেকে বিয়েতে সম্মতি দেওয়া হয়েছে। তিনি বলেন, “আমাদের নতুন বউমা বিদেশি হলেও খুব সহজেই পরিবারের সঙ্গে মানিয়ে নিয়েছে। ঘরের কাজেও সে যথেষ্ট আগ্রহী।”

বিদেশি তরুণীকে একনজর দেখতে এলাকায় তৈরি হয়েছে চাঞ্চল্য। রোববার সকাল থেকেই প্রতিবেশীরা ভিড় করছেন রিংকু রহমানের বাড়িতে। আতিকার আগমনে আশপাশে আনন্দ ও কৌতূহলের পরিবেশ বিরাজ করছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03