সর্বশেষ

শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

Announcement of siege of indian embassy demanding return of sheikh hasinaProbashir city Popup 19 03

ছাত্র-জনতার চলমান আন্দোলনের মুখে ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দেওয়ার দাবিতে আগামী ৬ আগস্ট ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। এ কর্মসূচিকে সফল করতে জাগপার ছাত্রসংগঠন ‘জাগপা ছাত্রলীগ’ ১ আগস্ট শুক্রবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

জুমার নামাজ শেষে সংগঠনের নেতাকর্মীরা মসজিদের উত্তর গেটে জড়ো হয়ে শেখ হাসিনার প্রত্যাবাসন এবং আওয়ামী লীগ ও ভারতের অভ্যন্তরীণ হস্তক্ষেপের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। এ সময় আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে জাগপা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান ফারুকী জানান, ১২ দলীয় জোটের পক্ষ থেকে ঘোষিত ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি সফল করতে এদিনের আয়োজন ছিল প্রস্তুতিমূলক।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জাগপা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকার এবং সাংগঠনিক সম্পাদক মো. জামাল আকন। বক্তৃতা শেষে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন।

মিছিলটি বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে পুরানা পল্টন মোড় ঘুরে জাতীয় প্রেসক্লাবের দিকে অগ্রসর হয়। কর্মসূচি চলাকালে এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ছিল স্বাভাবিক। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বায়তুল মোকাররম এলাকা ও আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03