সর্বশেষ

শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি আমেরিকান এম্বাসির

American embassy issues important instructions for studentsProbashir city Popup 19 03

বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাস দেশটির শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ নির্দেশনা জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, যারা যুক্তরাষ্ট্রে পড়াশোনার উদ্দেশ্যে আবেদন করতে চান, তাদের যথাযথভাবে অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানে দ্রুত আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। এতে সময়মতো স্টুডেন্ট ভিসার আবেদন করে প্রক্রিয়াকরণের জন্য প্রয়োজনীয় সময় নিশ্চিত করা যাবে।

মার্কিন দূতাবাস জানায়, অনেক সময় আবেদনপত্র প্রক্রিয়ায় অপ্রত্যাশিত বিলম্ব দেখা দিতে পারে। তাই আগেভাগে আবেদন করলেই ঝুঁকি এড়ানো সম্ভব। প্রতি বছর যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য বিপুল সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী আবেদন করে থাকেন। এই প্রক্রিয়া যাতে সহজ হয়, সেজন্য দূতাবাস নিয়মিত সহায়তা প্রদান করে থাকে।

শিক্ষার্থীদের আরও জানানো হয়েছে, যেকোনো প্রয়োজনে মার্কিন দূতাবাসের ওয়েবসাইট বা যুক্তরাষ্ট্রের শিক্ষা বিষয়ক নির্ধারিত সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ রাখতে হবে। সঠিক তথ্য এবং সময়মতো আবেদন শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়ায় সফলতা নিশ্চিত করতে সহায়ক হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03