সর্বশেষ

সেনাবাহিনীর মেজর পরিচয়ে একাধিক বিয়ে ও প্রতারণা

Multiple marriages under the guise of an army major, fraud in the name of providing jobsCity ads Investment (1)

পিরোজপুরের মঠবাড়িয়ায় সেনাবাহিনীর মেজর ও ডিজিএফআই কর্মকর্তার ভুয়া পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে মো. সোহেল হাওলাদার (২৭) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে উপজেলার বকসীর ঘটিচোরা গ্রামে তার শ্বশুরবাড়ি থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক সোহেল পটুয়াখালী সদর উপজেলার বাদেরপুর গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, পাঁচ মাস আগে তিনি নিজেকে সেনা কর্মকর্তা পরিচয় দিয়ে মঠবাড়িয়ার গুলিশাখালী গ্রামের ফারজানা আক্তারকে বিয়ে করেন। এরপর সেনাবাহিনীর লোগো সম্বলিত মোটরসাইকেলে করে এলাকায় কখনো মেজর, আবার কখনো ডিজিএফআই কর্মকর্তা পরিচয়ে ঘোরাফেরা করতেন। এমনকি তিনি বকসীর ঘটিচোরা গ্রামে দ্বিতীয় বিয়েও করেন।

সম্প্রতি সোহেল চাকরি দেওয়ার প্রলোভনে সবুজ নগর গ্রামের এক গৃহবধূর কাছ থেকে ১৫ হাজার টাকা নেন এবং আরও টাকা দাবি করেন। ভুক্তভোগী হাসি রানী দাস বিষয়টি থানায় অভিযোগ করলে পুলিশ তদন্ত শুরু করে। জানা যায়, তিনি আরও ৬-৭ জনের কাছ থেকে একই কৌশলে লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।

অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, সোহেল সেনাবাহিনী বা ডিজিএফআই-এর কোনো সদস্য নন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তার বিরুদ্ধে প্রতারণার মামলা রুজু করে আদালতে পাঠানো হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup