সর্বশেষ

বিমানবন্দর থেকে বের হতেই প্রবাসীর ১৫ লাখ টাকার মালামাল লুট

Expatriate's belongings worth tk. 1.5 million looted as he exits airportProbashir city Popup 19 03

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হওয়ার পর রাজধানীর বনানীতে ডিবি (গোয়েন্দা পুলিশ) পরিচয়ে লন্ডনপ্রবাসী এক পরিবারের ওপর চরম ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ জুলাই) বনানী কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে। প্রবাসী পরিবারটি বিমানবন্দর থেকে বের হওয়ার পরই ছিনতাইকারীরা তাদের অনুসরণ করে গাড়ি থামিয়ে জিম্মি করে মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়।

বনানী থানার ওসি রাসেল সরোয়ার জানান, ছিনতাইকারীরা নিজেদের ডিবি পরিচয় দিয়ে প্রবাসী পরিবারকে বহনকারী মাইক্রোবাস থামায়। সাধারণ পুলিশের মতো একই ধরনের লাইট ব্যবহার করে তারা গাড়িটিকে থামানোর সংকেত দেয়। এরপর অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে স্বর্ণালঙ্কার, নগদ অর্থ, ডলার ও আইফোনসহ আনুমানিক ১৫ লাখ টাকার মালামাল ছিনিয়ে নেয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী পরিবারটি এখনো মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় রয়েছে। তাই তারা গণমাধ্যমে পরিচয় প্রকাশ করতে চাইছেন না। ঘটনার পর বনানী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশের ধারণা, ছিনতাইকারীরা বিমানবন্দর থেকেই প্রবাসী পরিবারটিকে লক্ষ্য করে অনুসরণ করছিল। তারা পরিকল্পিতভাবে ছদ্মবেশে এই ঘটনা ঘটিয়েছে।

ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে পুলিশ তদন্তে নেমেছে। ইতিমধ্যে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ অন্যান্য প্রমাণাদি যাচাই-বাছাই শুরু করেছে বলে জানিয়েছে বনানী থানা পুলিশ।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03