সর্বশেষ

আগামী ১১ দিন সারাদেশে ‘বিশেষ সতর্কতা’ জারি

'special alert' issued across the country for the next 11 daysCity ads Investment (1)

রাজনৈতিক অস্থিতিশীলতা ও সহিংসতার আশঙ্কায় সারাদেশে ১১ দিনের ‘বিশেষ সতর্কতা’ জারি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোপনে সংগঠিত হয়ে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের কিছু অংশ সহিংসতা বা নৈরাজ্য সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করছে পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখা (এসবি)।

পুলিশের বিশেষ শাখা থেকে পাঠানো এক সতর্কবার্তায় বলা হয়, ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সময়কালকে ‘সংবেদনশীল’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিকে কেন্দ্র করে অনলাইন ও অফলাইনে অপপ্রচার এবং নৈরাজ্যের পরিকল্পনার তথ্য রয়েছে গোয়েন্দাদের কাছে। এই সময়ে সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কাও উল্লিখিত হয়েছে।

এ প্রেক্ষিতে ডিএমপি কমিশনার, বিভাগীয় উপ-পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট ইউনিটগুলোকে চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন অবনতির দিকে না যায়, সে বিষয়ে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি, যানবাহন এবং সাইবার প্ল্যাটফর্মেও নজরদারি জোরদার করতে বলা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, মাঠে সক্রিয় না থাকলেও আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট কিছু যুব ও ছাত্র সংগঠনের সদস্যরা ভার্চুয়াল মাধ্যমে সক্রিয় রয়েছে। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের গুজব ও উসকানিমূলক তথ্য ছড়িয়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, আওয়ামী লীগের দোসররা দেশে-বিদেশে বসে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি ও অর্থপাচারের মাধ্যমে ষড়যন্ত্র করছে। রাষ্ট্রবিরোধী এসব কার্যক্রম কঠোর হাতে দমন করা হবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup