সর্বশেষ

সৌদি সরকারের অর্থায়নে দেশে নি‌র্মিত হ‌বে ৮টি আইকনিক মসজিদ

Risingbd 2507271449City ads Investment (1)

বাংলাদেশে আটটি আইকনিক মসজিদ নির্মাণে ২৪৪ কোটি টাকা অনুদান দেবে সৌদি সরকার। দেশটির রাজকীয় গ্রান্ট থেকে এ অর্থ সহায়তা দেওয়া হবে। ২৭ জুলাই (রবিবার) সচিবালয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সঙ্গে সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ সাক্ষাৎকালে এ তথ্য জানান।

ধর্ম উপদেষ্টা জানান, সৌদি অর্থায়নে এই মসজিদগুলোর নির্মাণ কাজ দ্রুত শুরু করা হবে। ইতোমধ্যে দেশের বিভিন্ন বিভাগ থেকে জমির প্রস্তাব পাওয়া গেছে। বাকিগুলোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশ-সৌদি আরবের সম্পর্ক দীর্ঘদিনের, গভীর ও সৌহার্দ্যপূর্ণ। বর্তমানে প্রায় ৩২ লাখ বাংলাদেশি সৌদি আরবে কর্মরত আছেন এবং তারা দেশের অর্থনীতিতে রেমিট্যান্সের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। একইসাথে সৌদি ভিশন-২০৩০ বাস্তবায়নে বাংলাদেশিরাও উল্লেখযোগ্য অবদান রাখছেন।

ধর্ম উপদেষ্টা চলতি বছরের সফল হজ ব্যবস্থাপনার জন্য সৌদি সরকার ও হজ ও ওমরাহ মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান। পাশাপাশি আগামী হজ ব্যবস্থার জন্য মিনায় ওয়াশরুম ও বিছানার সংখ্যা বৃদ্ধি, নিরবিচ্ছিন্ন পানি ও বিদ্যুৎ সরবরাহের বিষয়ে সৌদি রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত এসব প্রস্তাব সৌদি সরকারকে জানানোর আশ্বাস দেন এবং বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা আরও বাড়ানোর প্রতিশ্রুতি দেন। এ সময় দুই দেশের সম্পর্ক দৃঢ় করতে আরএফআইডি ট্যাগ যুক্ত করে হজযাত্রীদের লাগেজ ব্যবস্থাপনা, ঢাকায় অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট প্রতিষ্ঠা ও অন্যান্য পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক ও হজ অনুবিভাগের যুগ্মসচিব ড. মো. মঞ্জুরুল হকও উপস্থিত ছিলেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup