ভোলার চরফ্যাশন উপজেলায় প্রেমিকের বাড়ির সামনে বিয়ের দাবিতে পাঁচদিন ধরে অনশন করছে এক কিশোরী। ঘটনাটি ঘটেছে চর মাদরাজ ইউনিয়নের চর আফজাল গ্রামের ১ নম্বর ওয়ার্ডে। অনশনরত কিশোরীর দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তাদের পরিচয় হয় এবং ধীরে ধীরে সম্পর্ক বন্ধুত্ব থেকে প্রেমে গড়ায়।
স্থানীয় সূত্র জানায়, অনশনকারী কিশোরী নিজেকে ভোলা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক বলে দাবি করেছে। সে জানায়, এবছর এসএসসি পরীক্ষায় অংশ নিলেও ব্যবহারিক পরীক্ষা না দেওয়ায় ফলাফলে অকৃতকার্য হয়েছে।
কিশোরীর অভিযোগ, তার প্রেমিক ছাত্রলীগের নিষিদ্ধ একটি গ্রুপের সঙ্গে যুক্ত এবং তাদের সম্পর্কের ভিত্তিতে একাধিকবার ঘনিষ্ঠতাও হয়েছে। এখন সে বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বলেই অনশনে বসেছে সে।
আরও
অন্যদিকে অভিযুক্ত কিশোরের পরিবার দাবি করেছে, তাদের ছেলে নির্দোষ এবং একটি মহল ষড়যন্ত্র করে তাকে ফাঁসাতে চাইছে। তারা অভিযোগ অস্বীকার করে বলেন, “এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।”
ভোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি বলেন, “যদি ওই কিশোরী থানায় বা উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করে, তবে বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।











