সর্বশেষ

ঢাকায় যুদ্ধবিমান বিধ্বস্ত, সবশেষ পরিস্থিতি

Warplane crashes in dhaka, latest situationProbashir city Popup 19 03

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ সংলগ্ন এলাকায় একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২১ জুলাই) দুপুর দেড়টার দিকে দিয়াবাড়ীতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ।

ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার মহিদুল ইসলাম জানান, বিমানটি মাইলস্টোন কলেজ এলাকার ক্যানটিনের ছাদে আছড়ে পড়ে। তিনি বলেন, ঘটনাস্থলে পৌঁছানোর পরই বিস্তারিত জানানো সম্ভব হবে।

ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে। দুর্ঘটনাস্থল থেকে ছড়িয়ে পড়া ভিডিওগুলো ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেগুলিতে দেখা যায়, আকাশে ধোঁয়ার কুণ্ডলী উড়ছে এবং আহত শিক্ষার্থীদের সেনাবাহিনীর গাড়িতে করে সরিয়ে নেওয়া হচ্ছে।

এ সময় কলেজ ক্যাম্পাসে হঠাৎ আতঙ্ক ছড়িয়ে পড়ে। অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় চরম উদ্বেগ ও ছোটাছুটি। তাৎক্ষণিকভাবে হতাহতের নির্দিষ্ট তথ্য পাওয়া না গেলেও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিমান বিধ্বস্তের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। দুর্ঘটনা ঘিরে এলাকাজুড়ে টহল ও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03