সর্বশেষ

দেশে ফিরেই বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন সৌদি প্রবাসী

Saudi expatriate dies of electrocution upon returning homeCity ads Investment (1)

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সেচ পাম্প চালু করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আবু কাউসার (৩৫) নামের এক প্রবাসফেরত যুবক নিহত হয়েছেন। বুধবার (১৬ জুলাই) সকালে উপজেলার চান্দলা ইউনিয়নের চারিপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। তার মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে, পরিবারে নেমে আসে নীরব কান্না।

নিহত আবু কাউসার ওই গ্রামের বাসিন্দা তাজুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন সৌদি আরবে কর্মরত ছিলেন এবং মাত্র ১২ দিন আগে প্রিয় স্বদেশে ফিরেছিলেন। পরিবারের সঙ্গে সময় কাটানোর মধ্যেই ঘটে এই দুর্ঘটনা।

স্থানীয়রা জানান, বুধবার সকালে আবু কাউসার নিজ জমিতে সেচ দেওয়ার জন্য পাম্প চালু করার চেষ্টা করেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি পড়ে যান। পাশে থাকা লোকজন দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করলেও তখনই তার মৃত্যু ঘটে। পরে তার মরদেহ বাড়িতে নেওয়া হয়।

পরিবারের সদস্যরা জানান, একই দিন সন্ধ্যায় নামাজে জানাজা শেষে আবু কাউসারকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আকস্মিক এই মৃত্যুর খবরে চারিপাড়া গ্রামে শোকের ছায়া নেমে আসে।

ব্রাহ্মণপাড়া থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, “ঘটনাটি আমরা সংবাদকর্মীদের মাধ্যমে জানতে পেরেছি। এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup