সর্বশেষ

‘চরমোনাইকে’ মাহফিল করতে না দেওয়ার কঠিন হুঁশিয়ারি জাতীয়তাবাদী ওলামা দলের

Nationalist ulema party issues stern warning not to allow 'charmonai' to hold mahfilProbashir city Popup 19 03

চরমোনাইয়ের পীরের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মাওলানা কাজী মো. সেলিম রেজা। তিনি বলেন, দেশের কোনো জায়গায় চরমোনাই পীরকে মাহফিল করতে দেওয়া হবে না। সোমবার (১৪ জুলাই) জাতীয় প্রেসক্লাবে ওলামা দল আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

আলোচনা সভায় সেলিম রেজা বলেন, “চরমোনাই পীরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তারা যেভাবে সম্পদের মালিক হয়েছেন, তার জবাবদিহি তাদের করতেই হবে। ওলামা দল দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ জানাবে।”

তিনি আরও অভিযোগ করেন, পীর সাহেবরা সাধারণ মানুষের কাছে ধর্মীয় অনুদানের মাধ্যমে জীবন নির্বাহ করার কথা থাকলেও, তাদের বিপুল সম্পদের উৎস নিয়ে প্রশ্ন রয়েছে। এ বিষয়ে সমাজের সচেতন মহলের নজর দেওয়া প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।

বিএনপির বিরুদ্ধে বক্তব্য প্রদান নিয়ে সতর্কতা জানিয়ে তিনি বলেন, “জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে কেউ অস্থির ও উসকানিমূলক বক্তব্য দিলে তা সহ্য করা হবে না। আমাদের নেতৃত্ব যদি নির্দেশ দেন, তবে কঠোর প্রতিক্রিয়া জানানো হবে।”

ওলামা দলের আহ্বায়ক আরও বলেন, “ধর্মীয় বিষয়ে রাজনীতি করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হলে আমরা তা মোকাবিলা করব। দেশের ইসলামী মূল্যবোধ ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় আমাদের অবস্থান স্পষ্ট।”

সভায় জাতীয়তাবাদী ওলামা দলের অন্যান্য নেতারাও বক্তব্য রাখেন এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতিতে দলের ভূমিকা ও অবস্থান তুলে ধরেন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03