সর্বশেষ

পায়ুপথে ২ হাজার পিস ইয়াবা নিয়ে বিএনপি নেতা আটক

Bnp leader arrested with 2,000 pieces of yaba in his anusProbashir city Popup 19 03

কক্সবাজারের টেকনাফ থেকে পায়ুপথে ইয়াবা পাচারের সময় দুই হাজার পিস মাদকসহ নূর মোহাম্মদ নামে এক বিএনপি নেতাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১২ জুলাই) সকালে উখিয়ার মেরিন ড্রাইভের ইমামের ডেইল এলাকায় অস্থায়ী চেকপোস্টে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বিজিবি উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেরিন ড্রাইভ সড়কে তল্লাশি চালানো হয়। এক পর্যায়ে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করা হলে গাড়ির যাত্রী নূর মোহাম্মদকে সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, তার পায়ুপথে ইয়াবা লুকানো রয়েছে।

তল্লাশিতে তার দেহ থেকে দুটি কালো রঙের এয়ারটাইট প্যাকেট উদ্ধার করা হয়, যার ভেতর থেকে দুই হাজার পিস ইয়াবা পাওয়া গেছে। নূর মোহাম্মদ জানান, তিনি টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে কক্সবাজারে যাচ্ছিলেন।

আটক নূর মোহাম্মদ (৪৯) টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়ার বাসিন্দা এবং স্থানীয় ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত ছিলেন।

এ বিষয়ে উখিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিজিবি। এদিকে, টেকনাফ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল গফুর জানান, ঘটনার পরপরই নূর মোহাম্মদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03