সর্বশেষ

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

BorderCity ads Investment (1)

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহতের নাম মো. আসকর আলী (২৪)। তিনি উপজেলার হরিপুর ইউনিয়নের জীবনপুর গ্রামের মো. কানু আলীর ছেলে। শনিবার (১২ জুলাই) ভোর ৪টার দিকে উপজেলার মিনাপুর সীমান্ত এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে আসকর আলী মিনাপুর বিওপির আওতাধীন ৩৫৩ নম্বর মেইন পিলার থেকে প্রায় ১০০ গজ ভারতের অভ্যন্তরে কাটাতারের কাছে যান। এ সময় তাকে লক্ষ্য করে বিএসএফ সদস্যরা গুলি চালান। পরে স্থানীয়রা গুলির শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ কাটাতারের পাশে পড়ে থাকতে দেখেন।

ঘটনার বিষয়ে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া মন্ডল গণমাধ্যমকে জানান, বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন—এমন খবর পেয়েছেন তারা। বিস্তারিত জানতে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।

এদিকে, সীমান্তে এ ধরনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী। তারা সীমান্ত নিরাপত্তা জোরদার এবং বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। বিজিবি সূত্র জানায়, এই ঘটনায় বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহম্মদ বলেন, “ঘটনাটি আমরা শুনেছি, তবে ঘটনাস্থল ৪২ বিজিবি দিনাজপুর ব্যাটালিয়নের আওতাধীন। বিষয়টি তাদের সঙ্গে সমন্বয় করে দেখা হচ্ছে।”

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup