সর্বশেষ

বিমানে বোমা হামলার হুমকি, ঢাকা কাঠমুন্ডু ফ্লাইটে তল্লাশি চলছে

Bomb threat on plane, search underway on dhaka kathmandu flightProbashir city Popup 19 03

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাঠমান্ডুগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে বোমা থাকার হুমকির পর ফ্লাইটটি বাতিল করা হয়েছে। শুক্রবার (১১ জুলাই) বিকেলে অজ্ঞাত এক ফোন কলের মাধ্যমে এই হুমকি দেওয়া হয়। বিজি ৩৭৩ ফ্লাইটটি রানওয়েতে উড্ডয়নের প্রস্তুতির সময়ই নিরাপত্তা সতর্কতা হিসেবে সেটি থামিয়ে দেওয়া হয়।

203892 2 1752239075

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এবিএম রওশন কবীর জানান, একটি অজানা নম্বর থেকে ফোনে জানানো হয় যে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে বোমা রয়েছে। যদিও নির্দিষ্ট কোনো ফ্লাইট নম্বর উল্লেখ করা হয়নি, তবুও সম্ভাব্য ঝুঁকি এড়াতে বিকেল ৪টা ৪৫ মিনিটে কাঠমান্ডুগামী বিজি ৩৭৩ ফ্লাইটটি থামিয়ে দেওয়া হয়।

আন্তর্জাতিক নিয়ম মেনে যাত্রীদের তাৎক্ষণিকভাবে সরিয়ে নেওয়া হয় এবং বিমানবন্দরের বোম্ব ডিসপোজাল ইউনিট উড়োজাহাজটিতে তল্লাশি শুরু করে। ঘটনাস্থলে বিমানবন্দরের নিরাপত্তা বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মোতায়েন করা হয়েছে। তল্লাশি ও নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্লাইট স্থগিত রাখা হয়েছে।

203892 1 1752239075

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, যাত্রীদের মধ্যে হুমকির কারণে কিছুটা আতঙ্ক দেখা দিলেও কেউ আহত হননি। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে।

বিমানবন্দরের এক নিরাপত্তা কর্মকর্তা জানান, যেহেতু এটি একটি আন্তর্জাতিক ফ্লাইট, তাই বোমা হুমকিকে গুরুত্বসহকারে নেওয়া হয়েছে। আন্তর্জাতিক নিরাপত্তা প্রটোকল অনুসরণ করেই প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03