সর্বশেষ

পাঞ্জাবির পকেটে কোটি টাকার স্বর্ণ, বিমানবন্দরে আটক ২

Gold worth crores in punjabi man's pocket, 2 arrested at airportProbashir city Popup 19 03

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৯০০ গ্রাম স্বর্ণালংকারসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে বিমানবন্দরের আগমনী টার্মিনালের ১ নম্বর ক্যানোপি এলাকা থেকে মো. হাছান ও মো. শাহাজান নামের এ দুইজনকে আটক করা হয়।

এপিবিএনের তথ্য অনুযায়ী, পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। এরপর তাদের দেহ তল্লাশি করে হাছানের পাঞ্জাবির পকেট থেকে ৫০২ গ্রাম এবং শাহাজানের পকেট থেকে ৩৯৪ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ৮৯৬ গ্রাম, যার বাজারমূল্য প্রায় ১ কোটি ৭ লাখ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন স্বীকার করেছেন, তারা দীর্ঘদিন ধরে একটি চোরাচালান চক্রের হয়ে কাজ করছেন এবং বিমানবন্দরে রিসিভার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এসব স্বর্ণালংকার বিদেশ থেকে আসা অজ্ঞাতপরিচয় যাত্রীদের মাধ্যমে অবৈধভাবে দেশে আনা হয়েছিল, যাতে শুল্ক ফাঁকি দেওয়া যায়।

আটকদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মঙ্গলবার সন্ধ্যায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক জানান, চোরাচালান প্রতিরোধে এপিবিএন সর্বদা তৎপর রয়েছে এবং সম্প্রতি স্বর্ণ চোরাচালানের প্রবণতা বেড়ে যাওয়ায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, যেকোনো ধরনের চোরাচালান রোধে বিমানবন্দর এলাকায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03